ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০২-০৯
  • ৫৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ফেন্সিডিল, গাঁজা, গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, মদসহ ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, জয়পুরহাট ২০ বিজিবি’র অধীন পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপিসহ অন্যান্য বিওপির সদস্যরা সীমান্ত এলাকার বিভিন্নস্থানে চোরাচালান বিরোধী অভিযান চালায়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ফেন্সিডিল ৬০২ বোতল, গরু মোটাতাজাকরণ ট্যাবলেট ৭০ হাজার পিচ, গাঁজা চারকেজি, সাতবোতল মদসহ অন্যান্য সামগ্রী।
এ সময় চোরাচালানী পন্যসহ দু’জনকে আটক করা হয়েছে। তারা হলেন- আনোয়ার হোসেন (১৯) ও মীর শহিদ (৩০)।
জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৮৫০ টাকা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat