ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০২-১৯
  • ৫৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, ইসলামের খেদমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে অবদান রেখেছেন তা বাংলাদেশের ইতিহাসে অতুলনীয়।
আজ বিকেলে পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর সদর ইউনিয়ন শাখা আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদুল হক খান আরো বলেন, প্রায় নয় হাজার কোটি টাকা ব্যয়ে দেশের জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ একটি অবিস্মরণীয় ঘটনা।
তিনি বলেন, মুসলিম বিশ্বের কোন দেশে একসাথে সরকারি ব্যয়ে এত বিশাল সংখ্যক মসজিদ নির্মিত হয়েছে কিনা তা আমার জানা নেই।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন।তিনি ডিজিটাল হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করেছেন। হজযাত্রীগণ বাংলাদেশেই সৌদি আরবের ইমিগ্রেশনের সম্পন্ন করছেন।
ফরিদুল বলেন, এ দেশের মানুষ বারবার ভোট দিয়ে নৌকার প্রতি সম্মান দেখিয়েছে। প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য নিরলসভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে তার প্রতিদান দিয়ে যাচ্ছেন। মানুষের জীবনমান উন্নয়নের জন্য তিনি দিনরাত পরিশ্রম করছেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত বিশ্বে উন্নীত হচ্ছে। তাই দেশের সকলকে নিজ নিজ অবস্থান থেকে আমাদের সকলকে আরো বেশী দায়িত্বশীল হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।
বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর সদর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুর রশিদ মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামাল আবদুল নাসের চৌধুরী (বাবুল), ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ বারী মন্ডল, আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ সরকার, সহ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী (শাহিন), দপ্তর সম্পাদক মোঃ রেজাউল হক প্রমুখ।
এর আগে ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলার সদর ইউনিয়ন এর বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat