ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০২-২১
  • ৬০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পর এই প্রথম কনজারভেটিভ শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে যাচ্ছেন।
চলতি মাসের শেষে ফ্লোরিডার অরল্যান্ডে তিনি এ বক্তব্য দেবেন। পরিকল্পনার সাথে যুক্ত একটি সূত্র শনিবার একথা জানায়।
সূত্র আরো বলছে, কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশান কনফারেন্স (সিপিএসি) ২৮ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি দেশটির অন্যতম বৃহত্তম বার্ষিক রাজনৈতিক সমাবেশ। এখানে তিনি রিপাবলিকান পার্টি ও রক্ষণশীল আন্দোলনের ভবিষ্যত নিয়ে কথা বলবেন।
নজিরবিহীনভাবে দু-দু’বার অভিশংসিত ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পর ফ্লোরিডার মার-এ-লাগোতে বসবাস করছেন।
উল্লেখ্য, চলতি সপ্তাহে কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে তিন চতুর্থাংশ রিপাবলিকান চায় ট্রাম্প রিপাবলিকান পার্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat