ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৩-১৪
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী টিকা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে বৈশ্বিক মহামারি করোনা সংকট উত্তরণের ওপর গুরুত্বারোপ করেছেন।
তার সাথে আজ সংসদ ভবনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সৌজন্য সাক্ষাত করলে তিনি এ মতামত ব্যক্ত করেন।
এ সময় রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার করোনা পরিস্থিতেও বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে।
সাক্ষাতকালে তারা সংসদীয় কার্যক্রম, কোভিড-১৯ ভ্যাকসিন পরিস্থিতি, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্পিকার সমগ্র বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির বিপর্যয়ের বিষয়টি তুলে ধরেন। স্পিকার টিকা কার্যক্রমের মাধ্যমে কোভিড,১৯ মোকাবেলার বিষয়টিকে ‘কালেক্টিভ ওয়েলফেয়ার’ বলে চিহ্নিত করেন। উন্নয়নশীল দেশের টিকা পাওয়ার বিষয়টির উপর তিনি জোর দেন।
এসময় তিনি আগামী ১৭ থেকে ২৬ মার্চ দশ দিন ব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন।
স্পিকার বলেন, বাংলাদেশের নারীরা অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। নারী উদ্যোক্তারাও পিছিয়ে নেই। তিনি বলেন, নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রণোদনা দেয়া হচ্ছে। এসময় স্পিকার একাদশ জাতীয় সংসদে ৭৩ জন নারী সংসদ সদস্য রয়েছেন বলে উল্লেখ করেন।
মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাক্সিন কার্যক্রম, বাংলাদেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ কোভিড-১৯ পরিস্থিতি সফলতার সাথে মোকাবেলা করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানগণের আগমন খুবই প্রশংসনীয় উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন।
এ সময় সংসদ সচিবালয়ের সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat