সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় উল্লাপাড়া উপজেলার ১০ জন ক্ষুদ্র নৃ- গোষ্টির ছাত্রীর মাঝে ১০ টি বাই সাইকেল বিতরণ এছাড়াও উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অধ্যায়নরত ১২০ জন শিক্ষার্থীদের মাঝে ১ লাখ শিক্ষা বৃত্তির টাকা বিতরণ করা হয় । মঙ্গলবার বেলা ১১টার দিকে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উল্লাপাড়া উপজেলা চত্ত্বরে জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম ১০জন শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির টাকা বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেওয়ান মওদুদ আহমেদ, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমী,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117