ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৩-১৯
  • ৭৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাবনা জেলার চাটমোহর উপজেলায় সাম্প্রতিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
আজ শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য ছুটে যান চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, পাবনা ইউনিটের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবদুল হামিদ মাস্টার। এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থদের জন্য নগদ দশহাজার টাকা প্রদান করেন।
এ ছাড়াও রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য দুইটি তাঁবু, ১৩টি কম্বল এবং চাল, ডাল, তেল, লবন, সুজি, চিনিসহ খাদ্য সামগ্রীর প্যাকেট প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের পানি সরবরাহের জন্য একটি সাবমারসিবল পাম্প স্থাপনের ঘোষণা দেন।
এদিকে, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম আজ শুক্রবার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেন। এ সময় তিনি ঘর নির্মাণের জন্য ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে ঢেউটিন এবং নগদ তিনহাজার টাকা প্রদানের আশ^াস দেন। তিনি জানান, দু’দিনের মধ্যে ঢেউ টিন, টাকা এবং অন্যান্য সামগ্রি ক্ষতিগ্রস্থদের কাছে পৌঁছে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat