ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৩-২৮
  • ৬৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও জালালাবাহিনীর প্রধান জালালসহ ৫ জলদস্যুকে গ্রেফতার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। রবিবার বেলা বারোটায় কুয়াকাটা সৈকত থেকে ১০০ কিলোমিটার দক্ষিন-পূর্ব এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি রামদা, ১ টি বল্লম, ৫ টি লোহার রড ও ৫টি লাঠিসহ ১টি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়। আটককৃত জলদস্যুরা হলো তালেব আলী (২৭), আবদুল কাদের (২৬), রাসেল (২৭), রুহুল আমিন (৩৫) ও জালাল হাওলাদার (৩৫)। আটককৃত তালেবালীর বাড়ি কক্সবাজারে, আবদুল কাদেরের বাড়ি লক্ষীপুরে ও অপর তিন জনরে বাড়ি পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী জানান, চারদিন আগে জলদস্যুর দল একটি ট্রলার, জাল ও মাছ ছিনতাই করে নিয়ে মুক্তিপন দাবি করে। এছাড়া এর আগেও তারা বেশ কয়েকটি ট্রলারে ডাকাতি করে। প্রায় তিনদিন যাবৎ অভিযান চালিয়ে আজ তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat