ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৪-২৮
  • ৬১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবীণ সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের প্রেস সচিব, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাহজাহান আর নেই।
তিনি আজ বিকালে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
সৈয়দ শাজাহানের স্ত্রী সৈয়দা জাহানারা শেফালী জানান, গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) অসুস্থ বোধ করলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরে তার করোনা পজিটিভ আসে। ২৩ এপ্রিল রাত প্রায় আড়াইটার দিকে ক্রিসেন্ট হাসপাতালে সৈয়দ শাজাহানকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।
সৈয়দ শাহজাহানের ভাতিজা সৈয়দ শফিউল আলম জানান, ‘বুধবার দুপুরের পর থেকে চাচার অবস্থার অবণতি ঘটে। বিকালে অক্সিজেন লেবেল একেবারে কমে যাওয়ায় লাইফ সাপোর্ট খুলে দিয়ে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ জামালপুর শহরের এক নং ওয়ার্ডে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর সেখানে জানাযা শেষে দাফন হবে। ’
সৈয়দ শাহজাহান দৈনিক ইত্তেফাকে প্রায় ৪৫ বছর সাংবাদিকতা করেন। তিনি পত্রিকাটির প্রধান প্রতিবেদক, শিফট ইনচার্জ সহ বিভিন্ন বিভাগেদায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য। তিনি কচি-কাঁচার আসরের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat