ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৫-২০
  • ৬১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত একদিনে করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ জন, এবং নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন।আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ বিষরক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সিলেট বিভাগে গত একদিনে করোনায় নতুন করে সংক্রমিত ৭২ জনের মধ্যে সিলেট জেলার ৫৫, সুনামগঞ্জের ৭, হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজার জেলার ৯ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৭৪৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ১২২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৭৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৫০ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৪০২ জন রয়েছেন।
এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ জন, এরমধ্যে সিলেট জেলার ২৯, হবিগঞ্জের ৮ ও মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থ হযেছেন ২০ হাজার ৫৪০ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৬১২, সুনামগঞ্জের ২ হাজার ৬৯৪, হবিগঞ্জের ১ হাজার ৯৬৩ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ২৭১জন রয়েছেন।
গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে মোট মৃত সংখ্যা ৩৮৪ জনে দাড়িয়েছে, এরমধ্যে সিলেট জেলার ৩০৮,সুনামগঞ্জের ২৯,হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজার জেলার ২৯ জন রয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র ১১ জন, এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ১৭৩ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে সিলেট জেলায় ১৬৫, সুনামগঞ্জের ৩, হবিগঞ্জে ৫ জন রয়েছেন। অপরদিকে গত একদিনে সিলেট বিভাগে ৫৬ জনকে নতুন করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টিনে আছেন ২১১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৭৪ ও মৌলভীবাজার জেলায় ৩৭ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat