ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৫-২০
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামীকাল ২১ মে বিশ্ব মেডিটেশন দিবস। মনের সার্বজনীন ব্যায়াম হচ্ছে মেডিটেশন। যে কোনো বয়সের মানুষ প্রতিদিনই এটি চর্চা করতে পারেন। মেডিটেশনের নিয়মিত অনুশীলন জাগিয়ে তোলে মানুষের ভেতরের ইতিবাচক সত্ত্বা ও শুভ শক্তিকে।
দেহের ব্যায়াম যে জরুরি সেটা নিয়ে এখন আর কারো কোনো দ্বিমত নেই। কিন্তু মনের ব্যায়ামও যে খুব জরুরি, সেটা কয়জন স্বীকার করি? অথচ মনকে নিয়মিত কিছু ভালো চর্চার ভেতর না রাখলে মন যে অসুস্থ হয়ে পড়ে এবং তার ফলে শরীরও যে অসুস্থ হয়ে পড়ে সেটা এখন নানা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত।
নিয়মিত মেডিটেশন চর্চায় মনের রাগ, ক্ষোভ, দুঃখ, হতাশা, টেনশন, স্ট্রেস বা মানসিক চাপ দূর হয়। নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় বদলে যায় দৃষ্টিভঙ্গি। ফলে, মনোদৈহিক নানা রোগ যেমন : আইবিএস, অনিদ্রা, মাইগ্রেন, করোনারি হৃদরোগ, উচ্চ রক্তচাপ-সহ নানা রকম ব্যথা-বেদনা ইত্যাদি থেকে নিরাময় লাভ করা যায় খুব সহজেই।
মন প্রশান্ত থাকলে, মনে মমতা জাগলে পারিবারিক পেশাগত সামাজিক সম্পর্কগুলোও সুন্দর হয়ে ওঠে। স্ট্রেসমুক্ত থাকা যায় বলে বাড়ে পেশাগত দক্ষতা। শুধু নিয়মিত মেডিটেশন চর্চা করেই একজন মানুষ পেতে পারেন প্রশান্তি সুস্বাস্থ্য ও সাফল্য। তাই মেডিটেশনকে সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেয়া এখন সময়ের দাবি।
বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে কোয়ন্টাম ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটে লাখো মানুষের সাথে শামিল হই মেডিটেশনে কর্মসুচি পালিত হবে।
লিংক : www.quantummethod.org.bd

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat