ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৬-০২
  • ৫৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৬০ বছর বয়সী আইজ্যাক হারজোগ। বুধবার (২ জুন) এখবর দিয়েছে বার্তাসংস্থা এপি। নেসেট নামে পরিচিত ১২০ সদস্যবিশিষ্ট ইসরায়েলি সংসদে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হারজোগ। দেশটির ১১তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচিত হওয়ার পর হারজোগ বলেন, ‘আমি সবার প্রেসিডেন্ট হতে চাই। আমাদের অবশ্যই ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান এবং খ্যাতি রক্ষা করতে হবে।’ ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট রিউভেন রেভলিনের স্থলাভিষিক্ত হবেন হারজোগ।
হারজোগ আইস্যাক আগামী ৯ জুলাই ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। ২০০৩ সালে ইসরায়েলের পার্লামেন্টে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমানো ইহুদিদের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষায় নিয়োজিত আধা-সরকারি সংস্থা ইসরায়েলি ইহুদি সংস্থার প্রধান হিসেবে সম্প্রতি দায়িত্ব পালন করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat