ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৬-২৭
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরান পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার আলোচনা অন্তহীনভাবে চালিয়ে যেতে আগ্রহী নয়।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শনিবার এ কথা জানান।  
তিনি যুক্তরাষ্ট্রের প্রতি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ উত্তরাধিকার পরিত্যাগ করারও আহ্বান জানিয়েছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ২০১৫ সালে ইরানের সাথে যে পরমাণু চুক্তি করা হয় তা ডোনাল্ড ট্রাম্প এসে বাতিল করে দেন। তিনি ইরানের উপর একতরফা অবরোধও আরোপ করেন।
সম্প্রতি ভিয়েনায় চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসার বিষয়ে গত ৬ এপ্রিল যে আলোচনা শুরু হয় তাতে ইরান সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র অংশ নিচ্ছে পরোক্ষভাবে ।ইরানের সাথে করা পরমাণু চুক্তিটি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশান  (জেসিপিওএ) হিসেবে পরিচিত।সায়িদ খাতিবজাদেহ টুইট করে বলেন, যুক্তরাষ্ট্র চুক্তিটি ধ্বংসের চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat