ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৬-২৭
  • ২৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় করোনাকালে শিশুদের  জন্য শিক্ষামূলক প্রামাণ্যচিত্র তৈরি করে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
 কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা  হয়।
কমিটি সদস্য মোঃ আব্দুল আজিজ, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ সভায়  অংশগ্রহণ করেন। 
কমিটি বিগত ২২তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করে। এছাড়া ২২তম বৈঠকের গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় মেয়েদের সচেতনতা সৃষ্টিতে বাল্যবিয়ে রোধ, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য সাইকেল প্রদান, মেয়েদের স্বাবলম্বী করে গড়ে তোলা বিষয়ক প্রকল্প তৈরি করা যেতে পারে বলে কমিটি মতামত প্রদান করে। 
 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালকসহ  সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ  সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat