ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৬-২৮
  • ৫৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন। এ নিয়ে উল্লাপাড়া উপজেলায় মোট- ৩১২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সোমবার সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মিডিকেল কলেজ হাসপাতালে করোনার টেস্টে এ রিপোর্ট দেওয়া হয়। ওই রিপোর্টে করোনা পোজিটিভ হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সদস্য, বিশিষ্ট সাংবাদিক ও লেখক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলার বড় হর ইউনিয়নের অলিপুর গ্রামের মোঃ আমিনুল ইসলাম (৪৮), তেতুলিয়া গ্রামের মোঃ আসলাম হোসেন(৩৩), পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের মোঃ আব্দুল গফুর(৬০) ও উপজেলা কৃষি অফিসের কর্মচারী মোছাঃ রুনা খাতুন(২৫) । এদের মধ্যে উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বাকিরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নয়ন্ত্রন কর্মকর্তা এবং কোভিড-১৯ ফোকাল পারসন ডাঃ মোঃ আলামিন হোসেন জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষার রিপোর্টে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে তাকে জানানো হয়েছে। বাকিরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat