ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৬-৩০
  • ৩০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, এখানে যারা বিভিন্ন বৈদেশিক মিশনে ভিসা অথবা পাসপোর্ট সরবরাহ সংক্রান্ত বিষয়ে আগেই অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছেন আগামীকাল থেকে শুরু হওয়া কঠোর লকডাইনের সময় তারা তাদের বাড়ি থেকে বের হতে পারবেন।
ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস ডিবেটিং ক্লাবের উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের বলেন, কিছু শিক্ষার্থী (ভিসা সম্পর্কিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এমন শিক্ষার্থী) আমাদের কাছে এসেছিল। এটির সমাধান হয়েছে এবং সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থী এবং অন্যরা যাতে তাদের ভিসা এবং এ সংক্রান্ত কাজে লকডাউন চলাকালে ফরেন মিশনে যেতে পারে সে ব্যাপারে ইতোমধ্যেই আইন শৃংঙ্খলা এজেন্সিকে নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, মিশনের উদ্দেশে তারা যখন বেড়িয়ে আসবেন অবশ্যই আইন শৃংঙ্খলা এজেন্সিকে তাদের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত ডকুমেন্ট দেখাতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ডিবেটিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ঢাকা মহানগর পুলিশ বলেছে, কোন জরুরি প্রয়োজন ছাড়া কেউ লকডাউন চলাকালে ঘরের বাইরে গেলে তাদের গ্রেফতার করা হবে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat