একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে ঢাকা-১৪ এবং কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য যথাক্রমে আগাখান মিন্টু এবং আবুল হাসেম খান শপথ গ্রহণ করেছেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং হুইপ সামশুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে আগাখান মিন্টু এমপি এবং আবুল হাসেম খান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117