ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৭-০৩
  • ২৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময়ের অপরিচিত বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে সক্ষম হয়েছেন। তাঁর নেতৃত্বে ডিজিটাল দেশ হিসেবে সারা বিশ্বের কাছে বাংলাদেশ খ্যাতি পেয়েছে।
আজ টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)’র আয়োজনে ‘ভাতা বিতরণে ডিজিটাল প্রযুক্তি : স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা’ শীর্ষক ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।টিআরএনবি’র সভাপতি রাশেদ মেহেদীর সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার । ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআরএনবি’র সাধারণ সম্পাদক সমীর কুমার দে।সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে দ্বিতীয়বার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, স্বাধীনতা বিরোধীরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য ভেবে মানুষকে বিপথগামী করার লক্ষ্যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রধানমন্ত্রী তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রুপান্তর করে দেখিয়েছেন।নুরুজ্জামান আহমেদ আরো বলেন, করোনা ভাইরাসের মহামারীতেও আমাদের উন্নয়নের গতিধারা প্রধানমন্ত্রী অব্যাহত রেখেছেন। তাঁর নির্দেশনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থী উপবৃত্তি প্রদানসহ ডিজিটাল পদ্ধতিতে প্রায় এক কোটি ভাতাভোগীকে ভাতা প্রদানে সক্ষম হয়েছে।সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আামদেরকে নতুন প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। কোটি কোটি অসহায় মানুষের কল্যাণের জন্য প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা, তা পূরণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।তিনি বলেন, প্রধানমন্ত্রী দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণের জন্য যে কর্মসুচিগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন সেগুলো সফল করতে হবে। দেশ আজ উন্নত বিশ্বে পরিণত হতে যাচ্ছে। দেশের ১৭ কোটি মানুষ প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছেন। গুটিকয়েক স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র করে আমাদের উন্নয়নের গতিধারাকে ম্লান করতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat