ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৭-১৪
  • ৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাজার পেরিয়ে করোনাভাইরাস সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। এ সময়ে ১ হাজার ৩ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণের হার ৩৪ দশমিক ৯৫ শতাংশ। করোনায় সৃষ্ট শারীরিক জটিলতায় মৃত্যুবরণ করেন ১০ জন। 
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, এন্টিজেন টেস্টে, কক্সবাজার মেডিকেল কলেজ ও ১০ ল্যাবরেটরিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ১ হাজার ৩ জনের মধ্যে শহরের ৬৫২ ও ১৪ উপজেলার ৩৫১ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ৭৫, সীতাকু-ে ৪৫, আনোয়ারায় ৩৪, বোয়ালখালীতে ৩২,  মিরসরাইয়ে ২৮, ফটিকছড়িতে ২৭, রাউজানে ২২, চন্দনাইশে ১৯, পটিয়ায় ১৭, সাতাকানিয়ায় ১৬, বাঁশখালীতে ১২, রাঙ্গুনিয়ায় ১০, লোহাগাড়ায় ৮ ও সন্দ্বীপে ৬ জন রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৬৭ হাজার ৭৮৭ জন। এর মধ্যে শহরের ৬১ হাজার ৯৪৯ ও গ্রামের ১৫ হাজার ৮৩৮ জন। 
গতকাল করোনায় আক্রান্তদের মধ্যে শহরের ৪ জন ও গ্রামের ৬ জন মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ৮০০ জন। এতে শহরের ৫০৮ ও গ্রামের ২৯২ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ১৬২ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৫১ হাজার ৪০১ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ৮৬ জন ও বাসা থেকে চিকিৎসায় সুস্থ হন ৪৪ হাজার ৩১৫ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ২১৯ জন। ছাড়পত্র নেন ২০৬ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৭৩২ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে সবচেয়ে বেশি ৭৫৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে শহরের ১৪৮ ও গ্রামের ৪৩  জন জীবাণুবাহক পাওয়া যায়। নমুনা সংগ্রহের বিভিন্ন বুথে ৭১৩ জনের এন্টিজেন টেস্টে শহরের ৭২ ও গ্রামের ১৬৩ জন পজিটিভ বলে জানানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪০৭ জনের নমুনার মধ্যে শহরের ৯৭ ও গ্রামের ৪০ জন করোনা শনাক্ত হন। ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০৫টি নমুনার মধ্যে শহরের ৫২ ও গ্রামের ২৬ টিতে ভাইরাস পাওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৫ টি নমুনায় শহরের ৪৩ ও গ্রামের ৩৮টিতে জীবাণু থাকার প্রমাণ মিলে। নগরীর বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ পরীক্ষিত ৩১ নমুনায় শহরের ১৯ ও গ্রামের ৫টির পজিটিভ রেজাল্ট আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat