মুজিববর্ষ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ স্লোগানকে সামনে রেখে আজ শনিবার দুপুর ১২টায় কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে সুবিধাভোগী ১১ ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন সুবিধাভোগীদের মাঝে ঘরগুলো হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আলী আশ্রাফ, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি খোরশেদ আলম, কৃষকলীগের সভাপতি ঈসমাইল হাজারী, ইউনিয়ন আ’লীগের দপ্তর সম্পাদক মাস্টার মমিনুল ইসলাম, ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কাজী আবুল কালাম, উপদেষ্টা মুন্সী সাদেক, সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন প্রমুখ।ঘর হস্তান্তরকালে চেয়ারম্যান আলহাজ্ব মো: মোশারেফ হোসেন বলেন, দেশে প্রায় তিন লক্ষ পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ ঘর পেয়েছে। এ ঘর প্রধানমন্ত্রীর স্বপ্নের ঘর, ঘর গুলোকে আপনারা যত্ন নিবেন, সুন্দর ভাবে রক্ষণাবেক্ষণ করবেন। আপনারা আজ আর ভূমিহীন না, আজ আপনারা ঘরের মালিক। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117