ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৮-০৮
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বের শক্তিধর দেশগুলোর সাথে করা ইরানের পরমাণু চুক্তি পুনরুদ্ধারে পুনরায় আলোচনা শুরু করতে তেহরান প্রস্তুত। 
একজন ইইউ কর্মকর্তা শনিবার এ খবর জানান।
ইরানে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ইব্রাহিম রাইসি। তার অধীনেই ভিয়েনায় সেপ্টেম্বরের প্রথম দিকে আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে ওই কর্মকর্তা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ইইউ’র সিনিয়র ওই কর্মকর্তা আরো জানান, চুক্তি বিষয়ক আলোচনার ইইউ’র আলোচক এনরিক মোরা বৃহস্পতিবার অনুষ্ঠিত ইরানী প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এ সময় তিনি পরমাণু আলোচনার দায়িত্বপ্রাপ্ত ইরানী  কর্মকর্তা হোসেইন আমির আবদুল্লাহির সাথে কথা বলেন। 
তিনি নতুন মন্ত্রিপরিষদের পররাষ্ট্র মন্ত্রী হতে যাচ্ছেন বলেও ইইউ কর্মকর্তা উল্লেখ করেন। 
উল্লেখ্য কট্টরপন্থী হিসেবে বিবেচিত ইব্রাহিম রাইসির পূর্বসুরি মধ্যপন্থী হাসান রুহানির দু’দফা মেয়াদকালে ২০১৫ বিশ্বের ছয় শক্তিধর দেশের সাথে ঐতিহাসিক এই পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা।
কিন্তু পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ২০১৮ সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে চুক্তির শর্ত ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরনের কাজ বাড়িয়ে দেয়।
যুক্তরাষ্ট্রে জো বাইডেন দায়িত্ব নেয়ার পর এপ্রিলে ভিয়েনায় পরমাণু চুক্তির পুনরুদ্ধার নিয়ে আলোচনা শুরু হয়। 
ভিয়েনায় শেষ দফায় গত ২০ জুন আলোচনা অনুষ্ঠিত হয়।  তবে নতুন করে আলোচনার কোন দিনক্ষণ ঠিক হয়নি।
এ প্রেক্ষিতে ইইউ কর্মকর্তা জানান, ইরান শিগগীরই ভিয়েনায় আলোচনা শুরু করতে প্রস্তুত। কেবল আলোচনা নয়, তারা এ সংক্রান্ত চুক্তিও সম্পন্ন করতে চায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat