ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৮-১০
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, করোনাকালে বিএনপি বিদেশিদের দুয়ারে ঘুরে দেশকে নিয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্র ছাড়া কিছুই করছে না।
আজ মঙ্গলবার তুরাগ থানার নেসারিয়া দাখিল মাদ্রাসা মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত তুরাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, মির্জা ফখরুল ইসলাম সোমবার বললেন তারা দুই কোটি মানুষকে করোনার সময় সাহায্য করেছেন। তারা কোথায় সাহায্য করেছেন? তারা ঘরে বসে বিবৃতি দেওয়া, বিদেশিদের দুয়ারে ঘুরে দেশকে নিয়ে মিথ্যাচার করা, ষড়যন্ত্র করা ছাড়া কিছুই করছে না। তাদের আরেক নেতা রুহুল কবির রিজভী মিথ্যার বাক্স নিয়ে বসে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে ব্যস্ত। 
বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অপপ্রচার ও মিথ্যাচার না করে সেটা বন্ধ করে মানবিক রাজনীতিতে আসুন। বিদেশীদের কাছে মিথ্যাচার করা বন্ধ করুন।
মানুষের কল্যাণের জন্য হলো রাজনীতি- উল্লেখ করে নাছিম বলেন, রাজনীতি হলো একটি দর্পন। রাজনীতি মানে মানুষের সেবা করা।  মানুষের কল্যাণের জন্য হল রাজনীতি। এটাই হচ্ছে আমাদের দলের মূলমন্ত্র।
তুরাগ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, ঢাকা মহানগর উওর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা শেখ মো. বজলুল রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ বক্তব্য রাখেন। 
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রায় দুই হাজার গরিব, দুঃস্থ, অসহায় ও খেটে খাওয়া মানুষের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat