গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিল।
প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজ টেলিভিশনের চেয়ারম্যান ইকবাল সোবাহান চৌধুরীর নেতৃত্বে প্রেস কাউন্সিলের কার্যনির্বাহী সদস্য বাসসের বার্তা সম্পাদক নুরে জান্নাত সীমা, ডিইউজে সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রেস কাউন্সিল সচিব মোহাম্মদ শাহ আলম উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে তারা জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তাঁর পরিবারের শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117