ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৮-৩১
  • ৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় আজ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সরকারী মুকসুদপুর কলেজে এ চিকিৎসা কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাবির মিয়া। 
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফুদ্দীন আহম্মেদ। 
বক্তব্য রাখেন অধ্যাপক ড. কবির আহমেদ এবং মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন প্রমুখ।
গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের সমন্বয়ক দীপক সরকার জানান, চিকিৎসা ক্যাম্পে ছয়জন চিকিৎসক সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন। এ ক্যাম্পে দুইশ’ ৪২জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। এরমধ্যে ১৭ জনকে ছোখের ছানী অপারেশনের জন্য হাসপাতালে পাঠানোর সুপারিশ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat