ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৯-০৩
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ১২ সেপ্টেম্বর খুলতে পারে ।
আজ চাঁদপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা  জানান। 
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হবে শিগগিরই। কারণ, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে থাকেন। সকল উপাচার্য শিক্ষার্থীদের প্রথম ডোজের টিকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে আনার প্রস্তাব করেছিলেন। তবে তারা যদি চান তাহলে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।
শিক্ষা মন্ত্রী আরো বলেন, শিক্ষা  প্রতিষ্ঠান খুলে  দেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, প্রতিষ্ঠান খুলে দেয়ার  পরও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মনিটরিং করতে হবে। এই সংক্রান্ত বাধ্যতামূলক দৈনিক একটি প্রতিবেদন পাঠাতে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হবে। 
আগামী ৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 
তিনি আরো বলেন, ইতোমধ্যে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও  কর্মচারীদের টিকা দান সম্পন্ন হয়েছে। 
মন্ত্রী জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনা বারো বছরের উপর বয়সের শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে  ঘোষণা দিয়েছেন। এর আগে  তিনি আঠারো বছর বয়সের শিক্ষার্থীদের টিকা গ্রহণের বিষয়েও বলেছেন বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat