ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৯-০৮
  • ৮৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মেক্সিকোতে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরের উপকূলের কাছে আঘাত হানা এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১। এতে কয়েকশ’ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানীতে ভবনগুলো কেঁপে উঠে। জাতীয় ভূকম্পন সার্ভিস একথা জানায়। খবর এএফপি’র।
তারা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গুয়েরারো রাজ্যের আকাপুলকো সমুদ্র অবকাশ কেন্দ্রের ১১ কিলোমিটার দক্ষিণপূর্বে।
খবরে বলা হয়, মেক্সিকো সিটির বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে বাসিন্দা ও পর্যটকরা তাদের ঘরবাড়ি ও হোটেল থেকে হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসেন।
মেক্সিকো সিটি মেয়র ক্লাউদিয়া শিনবাউম টুইটার বার্তায় বলেন, এতে রাজধানীতে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
গুয়েরারো রাজ্য গভর্নর হেক্টর আসুতুদিলো প্রেসকে বলেন, এ ভূমিকম্পের ঘটনায় আকাপুলকোতে হতাহত বা ব্যাপক ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৯৮৫ সালের সেপ্টেম্বরে মেক্সিকো সিটিতে রিখটার স্কেলে ৮.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান এবং কয়েকশ’ ভবন ধসে পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat