ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৯-১০
  • ৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বান্দরবান জেলায় রোগীদের আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ জেলা স্বাস্থ্য বিভাগকে নতুন একটি অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে। 
আজ শুক্রবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার সিভিল সার্জন ডা. অংসুই প্রু চৌধুরী’র হাতে অ্যাম্বুলেন্স-এর চাবি হস্তান্তর করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন, বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি অমল কান্তি দাশ, জেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান নার্সিং কলেজের অধ্যক্ষ আলেয়া বেগম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বান্দরবানের সাতটি উপজেলায় একটি করে মোট সাতটি অ্যাম্বুলেন্স রয়েছে। নতুন যুক্ত হওয়া এই আধুনিক অ্যাম্বুলেন্সটি চালু হওয়ায় রোগীরা শীতাতপ যাত্রার পাশাপাশি, অক্সিজেন সেবা এবং নেবুলাইজার সাকসেন মেশিনের সুবিধা পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat