ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৯-১৩
  • ৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলের জিলবোয়া কারাগার থেকে পালানোর পর গ্রেপ্তার হওয়া চার ফিলিস্তিনিকে নির্যাতনের মাধ্যমে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে নাদি আল-আসির সেন্টার।
নাবলুসে ফিলিস্তিনি বন্দিদের এই সংগঠনটি বলেছে, চার বন্দির একজন হচ্ছে জাকারিয়া জুবাইদি। এই বন্দিকে নৃশংসভাবে মারধর করা হয়েছে। তার শরীরে এখন শুধু নির্যাতনের চিহ্ন। নির্যাতনে অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাদি আল আসির সেন্টারের প্রধান রায়েদ আমের বলেছেন, চার বন্দীর কাউকেই তাদের আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চার বন্দীর কোনো ক্ষতি হলে এজন্য পুরোপুরি দায়ী থাকবে দখলদার ইসরায়েলের অবৈধ সরকার। একজন বন্দীর অবস্থা সম্পর্কে তাদের কাছে তথ্য থাকলেও অপর তিন জনের বিষয়ে কিছুই জানেন না তারা।
চার বন্দীকেই তাদের আইনজীবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দিতে নাদি আল-আসির সেন্টারের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গত সপ্তাহে ইসরায়েলের কঠোর নিরাপত্তা বেষ্টিত জিলবোয়া কারাগার থেকে সুড়ঙ্গ তৈরির মাধ্যমে পালিয়ে যেতে সক্ষম হন ছয় ফিলিস্তিনি বন্দি। এর মধ্যে চারজনকে আবারও আটক করেছে দখলদার ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat