ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৯-১৮
  • ৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান। 
আজ শনিবার দুপুরে ডিআইজি হাবিবুর রহমান জেলার পীরগঞ্জে প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে পুস্পস্তবক অর্পনের পর ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। 
এ সময় রংপুর জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (সার্কেল-এ) আবু তৈয়ব মো. আরিফ, সহকারি পুলিশ সুপার (সার্কেল-ডি) কামরুজ্জামান, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে, শনিবার দুপুরে জেলার পীরগঞ্জের লালদীঘির ফতেপুরের জয় সদনে পৌঁছেন ডিআইজি হাবিবুর রহমান। এ সময় প্রয়াত বিজ্ঞানীর ভাজিতা ও রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছায়াদত হোসেন বকুল, পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম প্রমুখ ডিআইজি’কে স্বাগত জানান। 
এছাড়াও ডিআইজি হাবিবুর রহমান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তাজহাট জমিদারবাড়ী ও মিঠাপুকুরের পায়রাবন্দে বেগম রোকেয়ার বাড়ি পরিদর্শন করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat