ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৯-২৭
  • ৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া-বুনাগাতী সড়কের জুনারী মোড় এলাকায় আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় ট্রাক চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে।
মৃতরা  শালিখা উপজেলার পুলুম গ্রামের ইবাদুল ফকিরের স্ত্রী শরীফা বেগম (৩০) ও তার ৭ মাসের শিশুকন্যা খাদিজা।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ^াস জানান, উপজেলার পুলম গ্রামের নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে শালিখা-বুনাগাতী সড়ক দিয়ে শরীফা বেগম তার শিশু কন্যা খাদিজাকে নিয়ে সদর আড়পাড়া বাজারে আসছিলেন। পথিমধ্যে জুনারী মোড় এলাকায় পৌছালে বিপরীতমুখী একটি ট্রাক তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ট্র্রাকের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই মা ও মেয়ে দুই জনেরই মৃত্যু হয়। পুলিশ ট্রাকসহ চালক শুকুর আলী (৪৫) কে আটক করেছে। এ ঘটনায়  শালিখা থানায় মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তর জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat