প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আগামীকাল মঙ্গলবার বিকেলে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচের আয়োজন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে ফেস্টুনসহ ১০ হাজার বেলুন উড়ানো হবে, থাকবে লেজার শো।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বরিশুর লঞ্চঘাটে নৌকা বাইচের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এবং হাজী মোঃ সেলিম।
এ উপলক্ষ্যে কামরাঙ্গীরচরস্থ শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সুধী সমাবেশ ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। সন্ধায় ‘লেজার শো’ এবং ‘ফানুস’ উড়ানোর আয়োজন থাকবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117