ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৯-২৭
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় আজ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করা হয়েছে। 
একই সময়ে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণের ১ম ব্যাচের সমাপনী ও ২য় ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন এবং বিনামূলে চাষীদের মাঝে মাশরুম বিতরণ করা হয়েছে। 
আজ সোমবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুকসুদপুর এলজিএসপি-৩ এর অর্থায়নে উপজেলার ফারুক মিলনায়তনে মাশরুম এবং বই বিতরণের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক সাহিদা সুলতানা। 
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া ও গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াসুর রহমান। 
উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুকসুদপুর পৌরসভার মেয়র এডভোকেট আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা মহিলা-ভাইস চেয়ারম্যান তাপশি রানী দুর্গা, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন প্রমুখ। 
অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের দুইশ’ শিক্ষার্থীর মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরন করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat