ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৭
  • ৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন ৯ জন। অপর দিকে খুলনা সিটিতে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ২ জন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে এ পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ৯ জন সংগ্রহ করেছে বলে নিশ্চিত করেছেন দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লাহ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, মতিউর রহমান, কামরুল আহসান সরকার রাসেল, সুমন আহমেদ শান্ত বাবু, কাজী আলিম উদ্দিন, আব্দুর রউফ নয়ন, ওয়াজউদ্দিন মিয়া। অন্যদিকে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন সরদার আনিসুর রহমান, কাজী এনায়েত হোসেন। গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে ১৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১২ এপ্রিল; যাচাই-বাছাই ১৪-১৫ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল। গাজীপুরে ভোটার ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। আর খুলনায় ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৪৫৪ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat