ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-০১
  • ৮১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পিয়ংইয়ং বিমান বিধ্বংসী নতুন আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পরমাণু ক্ষমতাধর এ দেশের একের পর এক অস্ত্র পরীক্ষা চালানোর ক্ষেত্রে এটি ছিল তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) পরিবেশিত খবরে বলা হয়, এ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ‘যুদ্ধ ক্ষমতা অসাধারণ’ এবং এটির দু’টি রাডার কন্ট্রোল ও আরো অনেক নতুন প্রযুক্তি রয়েছে।’
সরকারি রোদং সিনমুন সংবাদপত্রে প্রকাশিত ছবিতে ক্ষেপণাস্ত্রটিকে উৎক্ষেপণ কেন্দ্র থেকে আকাশ অভিমুখে উর্ধগামী হতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার এটি উৎক্ষেপণ করা হয়। পিয়ংইয়ংয়ের উত্তেজনা বৃদ্ধিমূলক ধারাবাহিক বিভিন্ন পদক্ষেপের ক্ষেত্রে এটি হচ্ছে তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।
সেপ্টেম্বরে তারা দূর পাল্লার একটি ক্রূজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানায় এবং এ সপ্তাহের গোড়ার দিকে পিয়ংইয়ং একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করে। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, এটি তৈরির প্রাথমিক পর্যায়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কোন পূর্ব শর্ত ছাড়াই ওয়াশিংটনের ফের আলোচনার প্রস্তাবকে একটি ‘প্রতারণাপূর্ণ কৌশল’ হিসেবে আখ্যায়িত করেন এবং তিনি দেশটির পূর্বসুরিদের ‘শত্রুতাপূর্ণ নীতি’ অব্যাহত রাখায় বাইডেন প্রশাসনকে অভিযুক্ত করেন।
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এএফপি’কে বলেছে, তারা তাৎক্ষণিকভাবে উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ব্যাপারে কিছু জানাতে অপারগ।
ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় আকারে অনেক ছোট বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের আওতায় উত্তর কোরিয়ার তা তৈরি করা নিষিদ্ধ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat