ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-১৫
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ৫৯ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও ১ জনকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।
তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৩ লক্ষ ৫৮ হাজার মিটার কারেন্ট জাল ও ১১৮ কেজি মা ইলিশ। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ইলিশ বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় শরীয়তপুরের পদ্মা ও মেঘনা বেষ্টিত ইলিশের প্রজনন এলাকার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় মা ইলিশ রক্ষায় ১৩টি অভিযানে ৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৬০ জেলেকে আটক করে কারাদন্ড ও অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। তাদের কাছ থেকে ৩ লক্ষ ৫৮ হাজার মিটার কারেন্ট জাল ও ১১৮ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত মা ইলিশ বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।তিনি বলেন, মা ইলিশ রক্ষায় অভিযান ও কঠোর পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat