ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-১৫
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তালেবান সরকারের কঠোর হস্তক্ষেপের মুখে পড়ায় আফগানিস্তানের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত করে দিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় যাওয়ার পর বিদেশি বিমানসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবার আগে কাবুলের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চালু করে পিআইএ। কিন্তু টিকিটের দাম আগের সময়ের ছেয়েও অনেক বাড়িয়ে দেয় তারা। তাই দাম কমানোর নির্দেশ দেয় তালেবান সরকার। কিন্তু পিআইএ সেই দাবি মানেনি এবং তালেবানের চাপের মুখেই ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
পিআইএ-র এক মুখপাত্র বলেন, কর্তৃপক্ষ (তালেবান সরকার) কঠোর হস্তক্ষেপ করছে। এ কারণে কাবুলে চলাচল করা আমাদের ফ্লাইট আজ (বৃহস্পতিবার) থেকে স্থগিত করা হয়েছে।কাবুলের বিভিন্ন ট্রাভেল এজেন্সির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে করে কাবুল থেকে ইসলামাবাদে যেতে অধিক মূল্য দিতে হচ্ছে। টিকিটের দাম প্রায় ২ হাজার ৫০০ মার্কিন ডলার। অথচ আগে ১২০ থেকে ১৫০ ডলার করে নিতো পিআইএ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat