ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুর এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত ট্যাক্সির সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছে।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাসিনা (২১) এবং মো. জামাল উদ্দিন (৩৫), আহত স্ত্রী ফারজানা আক্তার কলি।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আজ ফারজানা আক্তার কলির বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী আসার পূর্বে তাকে সাজ সজ্জার জন্য ডেকরা থেকে ফেনীতে নিয়ে আনা হয়, ফেরার পথে এই ঘটনা ঘটে। পরিবারের লোকেজন তিনজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহাব উদ্দিন নিহতদের মৃত্যু নিশ্চিত করে হাসপাতাল মর্গে পাঠানোর নির্দেশ দেন। আহতকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
নিহত জামাল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়ার পূর্ব ডেকরার ইলিয়াস হোসেনের ছেলে এবং নিহত হাসিনা একই ইউনিয়নের শিলরি এলাকার মো. খোকনের মেয়ে। আহত কনে ফারজানা আক্তার কলি (১৮) পূর্ব ডেকরার ফয়জুল ইসলামের মেয়ে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117