ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১০-১৭
  • ৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রিয়েল লাইফেও তারা সুপারহিট জুটি। বহু বিজ্ঞাপনী ক্যাম্পেইনের মুখ দুজনে। সম্প্রতি একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে একসঙ্গে ধরা দিলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। মজার ছলেই দুজনকে ঝগড়া করতে দেখা গেল নিজেদের তোলা ছবি নিয়ে।
আনুশকা বলছিলেন, ‌‘এই ছবিতে আমাকে দুর্দান্ত লাগছে।’ স্ত্রীর সৌন্দর্যের ক্রেডিটকে নিজের ‘ফটোগ্রাফি স্কিল’ বলে চালিয়ে দেন বিরাট। এরপর পাল্টা আনুশকা বলেন, ‘না, আমার মনে হয় ক্যামেরাটা খুব ভালো’।
ফের বিরাট বলতে শুরু করেন, ‘ছবি নেওয়া হয়ে যাওয়ার পর নিজের ছবিগুলো দেখতে আমি খুব ভালোবাসি।’ বিরাটকে মাঝপথে থামিয়ে আনুশকা জুড়ে দেন, ‘সেগুলো ভালো হয় কারণ আমি তুলে দেই।’
এরপর কথা কাটাকাটি ছেড়ে হাসিতে ফেটে পড়েন দুজনে। স্বামী-স্ত্রীর এই মিষ্টি মুহূর্ত মন জয় করছে নেটদুনিয়ার।আপতত আইপিএল পর্ব শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত বিরাট। আগামী ২৪ অক্টোবর বিশ্বকাপের অভিযান শুরু হচ্ছে বিরাট বাহিনীর। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat