ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২১-১০-১৭
  • ৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জলবায়ু ও জ্বালানি ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে জার্মানি।বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রয়েস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ তাঁর সরকারী বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে বলেন, আমরা জলবায়ু ও জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে চাই।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের এ সম্পর্কে ব্রিফ করেন।রাষ্ট্রদূত বলেন, দুই দেশ তাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পার করছে। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও কোভিড-১৯ পরিস্থিতি যথাযথভাবে মোকাবেলা করার পদ্ধতির প্রশংসা করেন। তিনি বলেন, অন্যান্য দেশের চেয়ে তুলনামূলকভাবে বাংলাদেশে মৃত্যুর হার খুবই কম।
জলবায়ু পরিবর্তন ইস্যুতে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নিজস্ব সম্পদ দিয়ে অভিযোজন ও প্রশমন কার্যক্রম শুরু করেছে।প্রধানমন্ত্রী তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে মোট ছয় কোটি ডোজ কোভিড টিকা (একক ও দুটি ডোজ মিলে) দেয়া হয়েছে। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জার্মানির সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, অনেক জার্মান পরিবার মুক্তিযুদ্ধের পর ‘যুদ্ধশিশু’ দত্তক নেয়।এ্যাম্বাসিডর-এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat