ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১০-৩০
  • ৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বাংলাদেশে বিনিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাংলাদেশ কমিউনিটির উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে  প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 
প্রবাসী কল্যাণ মন্ত্রী বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে বাংলাদেশ সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রবাসীদের জন্য বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে ইমরান আহমদ বলেন, প্রত্যেক প্রবাসী ও তার পরিবারের সদস্যদের কল্যাণে কাজ করতে এই সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এরই অংশ হিসেবে বাংলাদেশের শিক্ষা কারিকুলাম অনুযায়ি প্রবাসেও শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে বিভিন্ন দেশে স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও আরো অনেক উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে। 
শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয, ওই মতবিনিময় সভায় বাংলাদেশী কর্মী ও ব্যবসায়ীরা মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং রেমিটেন্সে ২শতাংশ প্রণোদনা প্রদানের  জন্য সরকারকে ধন্যবাদ জানান।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, এন আর বি (সি আই পি) এসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসির,কাউন্সিলর  (শ্রম) ফাতেমা জাহান প্রমুখ এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat