আফগান রাজধানী কাবুলে আগস্টে মার্কিন ড্রোন হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা একটি কৌশলগত ভুল ছিল। তবে এতে কোন যুদ্ধ আইন লঙ্ঘিত হয়নি। ঘটনাটি তদন্তের পর পেন্টাগন ইন্সপেক্টর জেনারেল বুধবার এমন কথা বলেন। খবর এএফপি’র।
মার্কিন ত্রাণ গ্রুপের হয়ে কাজ করা এক ব্যক্তিসহ প্রাপ্তবয়স্ক তিনজন ও সাত শিশু ২৯ আগস্টের অভিযানে নিহত হন। ইসলামিক স্টেট জঙ্গিদের ব্যবহার করা একটি বাড়ি ও একটি গাড়ি এ হামলার লক্ষ্য ছিল বলে মনে করা হয়।
মার্কিন বিমানবাহিনীর ইন্সপেক্টর জেনারেল লে: জেনারেল সামি সাইদ এক প্রতিবেদনে বলেন, ‘তদন্তে যুদ্ধ আইনসহ কোন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি। পক্ষপাতমূলক তথ্য ও যোগাযোগ ঘাটতির কারণে দু:খজনক এ হতাহতের ঘটনা ঘটে।’
তিনি বলেন, ‘এটি সত্যিকার অর্থেই একটি ভুল ছিল। এটি কোনভাবেই ইচ্ছাকৃত ও অবহেলাজনিত ভুল ছিল না।’
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117