ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১১-০৬
  • ৫৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার ইথিওপিয়ায় অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে এবং সংঘাতপূর্ণ এ দেশের উত্তরাঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। খবর এএফপি’র।
পরিষদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা  পরিষদের সদস্যরা ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর সাথে তুমুল লড়াই ছড়িয়ে পড়ার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।’
‘তারা এ সংঘাত বন্ধের এবং একটি স্থায়ী অস্ত্রবিরতি আলোচনা করার ও এ সংকট সমাধানে অন্তর্ভূক্তিমূলক ইথিওপীয় জাতীয়  সংলাপ শুরু করার জন্য  পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছে। টাইগ্রেয়ান বিদ্রোহীরা রাজধানী আদ্দিস আবাবা দখল করে নেয়ার হুমকির পর পরিষদের ১৫ সদস্য দেশ
এমন বিবৃতি দেয়। তারা ইথিওপিয়ার সংঘাত প্রশ্নে একটি অভিন্ন অবস্থানে আসার প্রচেষ্টা জালিয়ে যাচ্ছে।
পরিষদ ইথিওপিয়ার মানবিক পরিস্থিতি ও জাতীয় স্থিতিশীলতার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দেশটির সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা ও ভূখ-গত ঐক্যের ব্যাপারে তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat