ব্রাজিলের সঙ্গীত জগতে সাড়া জাগানো জনপ্রিয় তরুণ তারকাদের অন্যতম মার্লিয়া মেন্ডনকা শুক্রবার এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
দমকল বিভাগের কর্মীরা জানান, ২৬ বছর বয়সী অত্যন্ত জনপ্রিয় ‘সার্তানাজো’ গায়িকা একটি ছোট বিমানে করে মিনাস গেরাইস রাজ্যে যাওয়ার সময় দুর্ঘটনায় নিহত হন।
এই বিমান দুর্ঘটনায় দুই পাইলটের পাশাপাশি এ ল্যাটিন গ্র্যামি পুরস্কার বিজয়ীর প্রযোজক এবং তার এক মামা নিহত হয়েছেন।
স্থানীয় পুলিশ প্রধান ইভান লোপেজ জানান, এ বিমান দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করেছে।
এক সংবাদ সম্মেলনে লোপেজ বলেন, ‘আমরা এখনো ওই বিমান দুর্ঘটনার কারণ জানতে পারিনি। তবে সেখানের ক্ষতির ধরণ দেখে মনে হচ্ছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি এন্টেনার সাথে ধাক্কা খায়।’ পরে এটি একটি জলপ্রপাতের কাছে পাহাড়িয়া এলাকায় বিধ্বস্ত হয়।
খবরে বলা হয়, ব্রাজিলের কারাটিনগা নগরীর কাছে প্রত্যন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে শুক্রবার রাতে এ গায়িকার একটি কনসার্টে অংশ নেয়ার কথা ছিল।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117