ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২১-১১-০৬
  • ২৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সমবায় ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সমবায় আন্দোলন ও দর্শনকে সফলভাবে  কাজে লাগাতে পারলে দেশে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ ও সঠিক বাজারজাতের মাধ্যমে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা যাবে।
ড. আব্দুর রাজ্জাক আজ জেলার মধুপুর উপজেলা পরিষদ  মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এর আগে কৃষিমন্ত্রী সমবায় দিবসের র‌্যালীতে অংশ গ্রহন করেন এবং মধুপুর উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবন এবং লাইব্রেরির উদ্বোধন করেন ও কৃষকদের মধ্যে ভর্তুকিমূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এখন কৃষকেরা এ সকল কৃষিযন্ত্রপাতি সহজেই কিনতে পারছে। কৃষকরা এখন সমবায়ের মাধ্যমে ৩০ লাখ টাকা দামের কম্বাইন হারভেস্টার কিনতে পারছে। সমবায় বা সমিতির মাধ্যমে কৃষকেরা এগিয়ে আসলে কৃষিযন্ত্র কেনা তাদের জন্য আরও সহজ হবে।
রাজ্জাক বলেন, মধুপুরের আনারস উৎপাদনের সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে আমরা কাজ করছি। ফিলিপাইন থেকে আনারসের উন্নত জাতের চারা আনা হচ্ছে। এ বছর আরও ৬ লাখ উন্নতজাতের আনারসের চারা মধুপুরে বিতরণ করা হবে।
সভায় উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, পৌরসভার মেয়র মো: সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন, সিনিয়র সহসভাপতি ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহম্মেদ নাসির প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat