ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১১-০৯
  • ১১৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মানবতার সেবায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি সোমবার সন্ধ্যা রাতে রাজধানীতে রোটারী ক্লাব অব গুলশানের ৪৬ তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
রোটারী ক্লাব অব গুলশানের প্রেসিডেন্ট নাদিরা মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকীসহ অন্যান্য রোটারিয়ান বক্তব্য রাখেন।
শিল্পমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সারা জীবনে দেশের স্বাধীনতা ও অসহায় মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে মানবিক দায়বদ্ধতা থেকে সংগ্রাম করে গেছেন। জাতির পিতার আদর্শের ধারাবাহিকতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আপামর জনসাধারণের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমাজের অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, পঙ্গু, বিধবা ও বয়স্ক ব্যাক্তিদের মাসিক ভাতা প্রদানসহ ভূমি এবং গৃহহীনদের জন্য ভূমি ও বাসস্থানের ব্যবস্থা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
এসময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন রোটারী ক্লাব অব গুলশানের সদস্যপদ  গ্রহণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat