ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১১-১০
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বোলারদের দুর্দান্ত নৈপুন্যে জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। 
আজ বুলাওয়েতে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। এই জয়ে  তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ নারী দল। 
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ নারী দল। বল হাতে নিয়েই জিম্বাবুয়ের ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশের তিন বোলার জাহানারা আলম-সালমা খাতুন ও নাহিদা আক্তার। এতে ২৩ দশমিক ২ ওভার ব্যাট করে মাত্র ৪৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে নারী দল। এই প্রথম ওয়ানডেতে কোন প্রতিপক্ষকে পঞ্চাশ রানের নীচে থামাতে পারলো বাংলাদেশ। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকাকে ৭৫ রানে অলআউট করেছিলো বাংলাদেশ। যা ছিল এতদিন  বাংলাদেশের বিপক্ষে কোন প্রতিপক্ষের সর্বনিম্ন রান। 
জিম্বাবুয়ের পক্ষে মাত্র একজন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। প্রিসিয়াস মারাঙ্গে সর্বোচ্চ ১৭ রান করেন। বাংলাদেশের জাহানার-সালমা ও নাহিদা ৩টি করে উইকেট নেন। বাকী ১টি উইকেট নিয়েছেন রিতু মনি। 
৪৯ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম ওভারের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক মুরশিদা খাতুন ৭ ও শারমিন আক্তার ৮ রান করে ফিরেন। 
দলীয় ২১ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন ফারজানা হক ও রুমানা আহমেদ। তৃতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়েন তারা। ফারজানা ১১ ও রুমানা ১৬ রানে অপরাজিত থাকেন। 
আগামী ১৩ নভেম্বর এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ১৫ নভেম্বর হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। 
জিম্বাবুয়েতে অনুষ্ঠেয়  নারী বিশ্বকাপ বাছাই পর্ব শুরুর আগে স্বাগতিকদের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। গত বছরের মার্চে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলো বাংলাদেশের নারীরা। আর সর্বশেষ ২০১৯ সালের নভেম্বরে ওয়ানডেতে পাকিস্তান সফরে খেলেছিলো বাংলাদেশ নারী দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat