ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২১-১১-১০
  • ২৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দেশের পর্যটন শিল্পের বিকাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ পর্যটন সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
আগামীকাল ১১ নভেম্বর ‘আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব-২০২১’ উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান। 
‘পদক্ষেপ বাংলাদেশ’ বৈচিত্র্যময় নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব ২০২১’ উদযাপন করছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। 
তিনি বলেন, ‘মাছে ভাতে বাঙালি’ বাঙালির শাশ্বত এই পরিচয়েই নিহিত রয়েছে জাতীয় জীবনে মাছের গুরুত্ব। আর জাতীয় মাছ ইলিশ দেশের  ঐতিহ্যের অংশ। বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা, উপকূলীয় এলাকা ও মোহনা ইলিশের অবাধ বিচরণক্ষেত্র। সরকার মৎস্য খাতের বিশেষ করে ইলিশের বিপুল সম্ভাবনা ও গুরুত্ব বিবেচনা করে এর উন্নয়নে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির সুফল হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। গৃহস্থের রান্নাঘরের গন্ডি পেরিয়ে ইলিশ এখন ব্র্যান্ড হিসেবে বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরছে।
রাষ্ট্রপতি বলেন, খাদ্য ও রন্ধনশিল্প পর্যটন শিল্পের একটি গুরুত্বপূর্ণ উপাদান। অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণসম্পন্ন ইলিশ বাঙালির সংস্কৃতি ও কৃষ্টির অংশ। পাশাপাশি বাংলাদেশ ভূ-প্রাকৃতিক বৈচিত্র ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি দেশ। স্থানীয় কৃষ্টি ও ঐতিহ্যের সাথে প্রাকৃতিক সৌন্দর্যের যোগসূত্র স্থাপনের মাধ্যমে বিশ্বদরবারে দেশের পর্যটন শিল্পকে কার্যকরভাবে তুলে ধরা সম্ভব। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ইলিশ, পযটন ও উন্নয়ন উৎসবের মতো বৈচিত্রময় আয়োজন নি:সন্দেহে সহায়ক ভূমিকা রাখবে। 
তিনি আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব ২০২১’ উপলক্ষ্যে গৃহীত সকল কার্যক্রমের সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat