ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-১২
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন দূতাবাসে নিয়োজিত বেশ কিছু স্থানীয় বাসিন্দাদের ছেড়ে দিতে ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীদের প্রতি যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার আহ্বান জানিয়েছে। এ বিদ্রোহী গোষ্ঠীর হাতে রয়েছে ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ। খবর এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জানান, দূতাবাসের কাজে ব্যবহৃত ওই ভবন দখল করে নেয়া হয়েছে। ইয়েমেনে গৃহযুদ্ধের কারণে কয়েক বছর আগে এ দূতাবাসের কার্যক্রম সৌদি আরবে স্থানান্তর করা হয়েছিল।
তিনি জানান, প্রকৃতপক্ষে বেশির ভাগ বন্দিকে মুক্তি দেয়া হলেও বিদ্রোহীরা এ দূতাবাসের ইয়েমেনি কর্মচারিদের এখনো আটক রেখেছে।
মুখপাত্র বলেন, ‘কোন ধরনের ব্যাখ্যা দেয়া ছাড়াই সানায় অবস্থিত মার্কিন দূতাবাসের ইয়েমেনি স্টাফদের বন্দি রাখায় আমরা উদ্বিগ্ন এবং আমরা তাদের দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানাচ্ছি।’
ওই মুখপাত্র দূতাবাস ভবন দ্রুত খালি করে দিতে এবং জব্দ করা সব মালামাল ফেরত দেয়ারও আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার ব্রিফিংকালে পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নিড প্রাইস কতজন স্থানীয় কর্মচারি আটক রয়েছে বা তাদেরকে কেন বন্দি রাখা হয়েছে সে ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি  জানান।
প্রাইস বলেন, ‘আমরা বিদেশে মার্কিন সরকারের পক্ষে কাজ করা এসব কর্মচারিদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’
ইয়েমেনে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্র ২০১৫ সালে রিয়াদে দূতাবাসের কার্যক্রম স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, ইয়েমেনের তিন কোটি জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ মানুষ জীবন যাপনের ক্ষেত্রে বিদেশি সাহায্যের ওপর নির্ভর করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat