ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১১-১৩
  • ৪৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রিটেনে শুক্রবার নতুন করে ৪০ হাজার ৩৭৫ জন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং ১৪৫ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট এক লাখ ৪২ হাজার ৬৭৮ জনে দাঁড়ালো। সরকারি সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর সিনহুয়া’র।
কভিড পজিটিভ হওয়ার ২৮ দিনের মধ্যে যারা মারা গেছেন কেবলমাত্র তাদেরকেই এই মৃত্যু তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী বিগত সাত দিনে করোনা সংক্রমণের হার ৬ দশমিক ৫ভাগ এবং মৃত্যু হার ৮ দশমিক ৯ ভাগ অবনতি ঘটেছে।
যুক্তরাজ্যে বর্তমানে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আট হাজার ৬৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
ইউরোপে করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়ে যাওয়ার ব্যাপারে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে দেয়ার পর সর্বশেষ এ উপাত্ত প্রকাশ করা হলো।
জনসন স্কাই নিউজ’কে বলেন, ‘ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে ঝড়ো মেঘ ঘনিভূত হতে দেখা যাচ্ছে এবং আমি মানুষকে একেবারে অকপটে বলবো আমরা এর আগেও এখানে এমন পরিস্থিতি দেখেছি। নতুন ঢেউ শুরু হলে কি ঘটে তা আমরা স্মরণ করি।’
জনসন বলেন, ‘এক্ষেত্রে আজ আমি বুস্টার ডোজ নেয়ার অপরিহার্যতার কথা বলছি। এ ডোজ আগের চেয়ে অনেক বেশি কার্যকর।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat