ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২১-১১-১৩
  • ৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ গত ১০ নভেম্বর ব্রাসেলসে তার বাসভবনে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করেন।
সংবর্ধনা সভায় ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও কর্মসংস্থান বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সহসভাপতি মিরান আলী,পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব,শাশা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ এবং বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।
বিজিএমইএ সভাপতি ইউরোপীয় ইউনিয়নকে তাদের প্রস্তাবিত জিএসপি রেগুলেশনে জিএসপি প্লাসের একটি অন্যতম শর্ত ৭ দশষমিক ৪ শতাংশ ন্যুনতম আমদানি সীমা (ইমপোর্ট থ্রেশোল্ড) শর্তটি বাদ দেয়ায় ধন্যবাদ জানিয়ে বলেন, যে এই পদক্ষেপটি বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের পর জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য আবেদন করার পথ সুগম করবে।
ফারুক হাসান আশাবাদ ব্যক্ত করেন  ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রতি, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের প্রতি বন্ধুভাবাপন্ন  সমর্থন ও সহযোগিতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
তিনি বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন এবং সংবর্ধনা প্রদানের জন্য ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat