ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১১-১৭
  • ৭৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন,সৃজনশীল, দক্ষ, মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী তরুণ প্রজন্মের হাতেই আগামীর সমতাভিত্তিক উজ্জ্বল বাংলাদেশ নির্মিত হবে।
মঙ্গলবার রাজশাহী কলেজে আয়োজিত ‘রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন উপাচার্য। 
‘আমরা চাইবো এই অন্তর্ভূক্তির মধ্যে একজনও যাতে বাদ না পড়ে এ কথা উল্লেখ করে তিনি বলেন,‘আমি বিশ^াস করি বাংলাদেশের তরুণ প্রজন্ম, কিশোর-তরুণ-যুবারা আমাদের সমাজের প্রধান অংশ। সংখ্যায় যারা বেশি তারা সবাই ইতিবাচক, সুন্দর, সৃজনশীল, দক্ষ এবং যোগ্য। 
উপাচার্য বলেন,‘নি:সন্দেহে মানসিক স্বাস্থ্য ভালো থাকার প্রতিটি ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সাড়ে সাত কোটি মানুষকে একই শৃঙ্খলে, বন্ধনে এবং ভালোবাসায় আবদ্ধ করেছিলেন।কারণ তিনি এই প্রিয় মাতৃভূমিকে অবিশ^াস্য রকমের ভালোবাসতেন। সেই জাতির সন্তানদের কোন দিন হতাশ হবার নেই, বিষণœ হওয়ার সুযোগ নেই।  আমাদের সামনে শুধু স্বপ্ন থাকতে হবে এই সমাজকে গড়বার। 
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,‘জীবনে কতটুকুন আয় করবে সেটি মুখ্য নয়, জীবনে সুন্দর মানুষ হবে, সবার পাশে থাকবে এবং অন্যকে সহযোগিতার মনোবৃত্তি ধারণ করবে- এর মধ্যদিয়ে একটি চমৎকার বাংলাদেশ তৈরি হবে। এটিই হবে আমাদের স্বপ্ন।’
রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেকের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হাবিবুর রহমান, ড. জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. নিতাই কুমার সাহা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat